Sunday, May 31, 2026

নুনো রেইজের খেলা দেখলেও সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করতে চাননা মোলিনা

Date:

Share post:

আসন্ন মরসুমে নুনো রেইজ কি থাকবেন মোহনবাগান(MBSG) শিবিরে। এই নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হোসে মোলিনা(Jose Molina)। দলে নেওয়া হলেও আইএসএলের ম্যাচে খেলানো হয়নি নুনো রেইজকে(Nuno Reis)। সুপার কাপেই তাঁকে প্রথম সুযোগ দেওয়া হয়েছিল। যদিও সেখানে মাত্র দুটো ম্যাচেই সবুজ-মেরুন জার্সিতে মাঠে নেমেছিলেন নুনো রেইজ(Nuno Reis)। কিন্তু তাঁর খেলা কী আদৌ পছন্দ হয়েছে সবুজ-মেরুন শিবিরের হেডস্যারের। তাঁর খেলা অবশ্য দেখেছেন হোসে মোলিনা। এখানে না থাকলেও সুপার কাপের ম্যাচে নজর রেখেছিলেন তিনি। শোনাযাচ্ছে নুনোর দিকেই নাকি বিশেষ নজর ছিল হোসে মোলিনার।

তবে এখনই তাড়াহুড়ো করতে নারাজ তিনি। আসন্ন মরসুমের আগে অনেক ভেবেই দল গঠন করতে চাইছেন মোহনবাগান(MBSG) কোচ। বিদেশিদের মধ্যে জেমি ম্যাকলরেন(Jamie Maclaren), কামিন্স(Jason Cummins) এবং দিমিত্রি পেত্রাতোসরা(Dimitri Petratos) তো অটোমেটিক চয়েজ। তাদের সঙ্গে আসন্ন মরসুম পর্যন্ত চুক্তিও রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের। তবে টম অলড্রেডকে শোনাযাচ্ছে এবার নাকি ছেড়ে দিতে পারে মোহনবাগান(MBSG)। সেই জায়গায় এই নুনো রেইজকে(Nuno Reis) রেখে দেওয়া হয় কিনা সেটা তো হোসে মোলিনাই শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবেন।

মোহন কোচের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। অন্যদিকে এবারের সুপার কাপের মঞ্চ থেকে বেশ কয়েকজন তরুণ ফুটবলারদেরও নাকি সিনিয়র দলে নিতে পারেন হোসে মোলিনা। যদিও এখনই সেই নিয়ে মুখ খুলতে নারাজ মোহনবাগান সুপারজায়ান্ট টিম ম্যানেজমেন্ট। তবে আগামী মরসুমের দল গঠনেও যে বেশ কিছু চমক থাকতে চলেছে তা বেশ স্পষ্ট।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...