Saturday, June 20, 2026

ICSE-তে প্রথম বাংলার গর্ব সৃজনীকে বাড়ি গিয়ে শুভেচ্ছা অরূপের

Date:

Share post:

আইসিএসই (ICSE)-তে প্রথম বাংলা গর্ব সৃজনী। শুধু কৃতিই নন, সমাজ সম্পর্কেও যথেষ্ট সচেতন তিনি। জাতি ভেদ না মানায় বিশ্বাস করেন না বলে নেই কোনও পদবি। গত ৫ দিন দিঘায় ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কাজে ব্যস্ত থাকার পরে কলকাতায় ফিরেই বাংলার গর্ব সৃজনীকে (Srijani) শুভেচ্ছা জানাতে টালিগঞ্জের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

এবার ICSE-র প্রথম স্থানাধিকারী ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনী (Srijani)। ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি- সমস্ত বিষয়েই ১০০-তে ১০০ পেয়েছেন তিনি। অন্য সব বিষয়ে আশা থাকলেও ইংরেজি-তে ১০০ পাবেন আশা করেননি সৃজনী। জানান, কোনও বাধা ধরে সময়ে নয়। যখন মন চেয়েছে তখনই পড়েছেন তিনি। আর সঙ্গে ছিল নাচ।

প্রগতিশীল পরিবারে বেড়ে ওঠা সৃজনীর কোনও পদবি নেই। জাতপাতে বিশ্বাস করেন না অভিভাবকরা। সেই সবের ঊর্ধ্বেই মেয়েকে বড় করেছেন তাঁরা। মা গুরুদাস কলেজের ইতিহাস শিক্ষিকা, বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার গণিতের অধ্যাপক। গবেষক হতে চায় বাংলার এই কৃতী ছাত্রী। বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন অরূপ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...