Wednesday, March 18, 2026

বর্ষসেরা ফুটবলার শুভাশিস, গোলকিপারের পুরস্কার বিশাল কাইথের

Date:

Share post:

আইএসএলে দ্বিমুকুট জয়ী মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেখানেই সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্যের অন্যতম নেপথ্য কারিগড় শুভাশিস বসু(Shubhasish Bose) এবং বিশাল কাইথ(Vishal Kaith)। তারই সম্মান উঠল দুজনের হাতে। ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু(Shubhasish Bose)। সেইসঙ্গেই বর্ষসেরা গোলকিপারের পুরস্কারও উঠল বিশাল কাইথের(Vishal Kaith) হাতেই। আর তাতেই আপ্লুত মোহনবাগান সমর্থকরা। প্রিয় ফুটবলারদের পুরস্কার পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল।

এবারের আইএসএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানেই মোহনবাগান অধিনায়ক শুভাশিস যেমন রক্ষণে ভরসা যুগিয়েছেন, তেমনই মোহনবাগানের আক্রমণেও শক্তি যুগিয়েছেন তিনি। আইএসএলের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছেন শুভাশিস বসু। এবারের গোটা আইএসএলে ৬টি গোল করেছেন এই তারকা ফুটবলার। যা এখনও পর্যন্ত কোনও ডিফেন্ডারের ঝুলিতে নেই। এছাড়া রক্ষণেও বারবার মোহনবাগানকে ভরসা যুগিয়েছেন শুভাশিস। তারই প্রতিদান পেলেন এবার। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও উঠল তাঁর হাতে।

একইসঙ্গে মোহনবাগানের আরও এক তারকা বিশাল কাইথের হাতেই উঠল সেরা গোলকিপারের পুরস্কার। আইএসএলের মঞ্চে মোহনবাগানকে বারবার কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন বিশাল কাইথ। বিশেষ করে পেনাল্টিতে মোহনবাগানের ত্রাতা হয়ে বারবারই উঠে এসেছেন তিনি। এমনকি এবারের আইএসএলে সর্বোচ্চ ক্লিনশিট রাখারও রেকর্ড রয়েছে বিশাল কাইথেরই। বিশালের বিশ্বস্ত হাতই বারবার ভরসা যুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বিশালই হল এবার সেরা গোলকিপার।

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...