Saturday, May 16, 2026

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme) সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর ট্রেজারি বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। যদিও এই নতুন প্রকল্পের আওতায় আসা ঐচ্ছিক রাখা হয়েছে। অর্থাৎ যাঁরা এই সুবিধা গ্রহণ করতে চান, তাঁদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২০০৪ সালের জানুয়ারি মাস থেকে নিয়োজিত সমস্ত কর্মী ও আধিকারিকদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস) চালু করেছিল। তবে এনপিএস-এ ডিএ-র (ডিয়ারনেস অ্যালাউন্স) সুবিধা না থাকায় অনেক কর্মীর অসন্তোষ প্রকাশ পায়। পরবর্তীকালে কেন্দ্র চাপে পড়ে ডিএ সহ পেনশনের ব্যবস্থা করে।

সম্প্রতি কেন্দ্র নতুন পেনশন ব্যবস্থার বিজ্ঞপ্তি জারি করেছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে পছন্দ জানাতে বলেছে। সেই অনুসরণে রাজ্য প্রশাসনও সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের জন্য একই ধরণের পদ্ধতি চালু করার পথে হাঁটছে। এই পদক্ষেপের ফলে রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিকরা তাঁদের সুবিধা অনুযায়ী পুরনো বা নতুন পেনশন ব্যবস্থার মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...