Monday, May 18, 2026

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

Date:

Share post:

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh) ও সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে ক্লোজ করা হয়েছিল। এবার দুজনকে অফিসিয়ালি সাসপেন্ড করলো জঙ্গিপুর থানার পুলিশ (Jangipur police)। শনিবার সাসপেনশন নোটিশ ধরিয়েছেন জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ (Amit Kumar Sau)। বর্তমানে সামসেরগঞ্জ থানার দায়িত্বে আছেন সুব্রত ঘোষ (Subrata Ghosh)।

গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান ও সুতির বিস্তীর্ণ এলাকায় অশান্তির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশি অসহযোগিতার অভিযোগ করেছেন স্থানীয়রা। সেই ঘটনার পর সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। এবার সেই তদন্ত চলাকালীন ওসিসহ দুজনকে সাসপেন্ড করা হল।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...