Saturday, May 16, 2026

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

Date:

Share post:

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা কোনও স্থায়ী সমাধান নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো সুপ্রিম কোর্টে (Supreme Court) রিভিউ পিটিশন (review petition) দাখিল করল রাজ্য সরকার। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনও পুণর্বিবেচনার আবেদন জমা দেয় শনিবার। ৮ মে এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী। কিন্তু কিছু অযোগ্যের জন্য সবার চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নেবে না রাজ্য সরকার, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনি পথেই সেই চাকরিহারাদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে, সেই পদক্ষেপ প্রথমে নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সুপ্রিম কোর্টে (Supreme Court) রায় পুণর্বিবেচনার (review) আবেদন জানানো হল।

যদিও রায়ের পুণর্বিবেচনা নিয়ে একাংশের আইনজীবীরা সন্দেহ প্রকাশ করেছেন। তবে রাজ্যের স্কুলগুলি শিক্ষক শূন্য হয়ে পড়ায় মধ্যশিক্ষা পর্ষদ যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তখন সেই মামলা শুনেছিল শীর্ষ আদালত। এবারও একইভাবে পড়ুয়া ও শিক্ষক সমাজের স্বার্থে রায় পুণর্বিবেচনার আবেদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনবে বলে প্রত্যাশা রাজ্যের।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...