Friday, June 5, 2026

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

Date:

Share post:

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই প্রশ্ন ফের একবার উঠল। জামিন পাওয়ার পরও কৌশলে জেল থেকে বেরোতে দেওয়া হল না চিন্ময় প্রভুকে (Chinmay Krishna Das)। যা থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশে (Bangladesh) যে স্বৈরাচারী শাসন জারি রয়েছে, সেখানে রাষ্ট্রের বিরোধিতা করে কোনও কাজ সম্ভব নয়, তা ন্য়ায্য হলেও। রবিবারও কোনও না কোনও অজুহাতে জামিনের (bail) পাল্টা রাষ্ট্রের দায়ের করা মামলার শুনানি হল না। সোমবার ফের পরবর্তী শুনানির দিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনির্দিষ্ট কালের জন্য যে চিন্ময় দাস জেলবন্দি থেকে গেলেন তা বলা বাহুল্য।

৩০ এপ্রিল বাংলাদেশে হাইকোর্টে (Bangladesh High Court) জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস। পাঁচমাস জেলে থাকার পরে জেলমুক্তির যে সম্ভাবনা বুধবার তৈরি হয়েছিল, তা সন্ধ্যাতেই অন্ধকারে চলে যায়। জামিনের বিরোধিতা করে রাষ্ট্র সুপ্রিম কোর্টে (Bangladesh Supreme Court) মামলা করে। সেই মামলার শুনানি রবিবার হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনৈক আইনজীবী মারা যাওয়ায় রবিবার আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয়ে যায় চিন্ময় দাসের জামিন বিরোধিতা মামলার শুনানি।

রবিবার সকাল থেকেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে ছিল কড়া নিরাপত্তা। যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তাতে বাংলাদেশের মৌলবাদী জঙ্গিদের থেকে চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা বিধান বাংলাদেশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। গোটা বিশ্বে চিন্ময় দাসের গ্রেফতারি ও তার গ্রেফতারি মামলার শুনানি হওয়া আটকানো চেষ্টা চালিয়েছিল মৌলবাদীরা তার নিন্দা হয়েছে গোটা বিশ্বে। ফলে রবিবারের নিরাপত্তা ছিল কড়া। কিন্তু সকালে সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme Court) কার্যক্রম শুরু হওয়ার পরে আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সোমবার ফের এই মামলা সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হওয়ার জন্য যাবে। সেই অনুযায়ী নতুন শুনানির দিন নির্ধারিত হবে।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...