Wednesday, June 24, 2026

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

Date:

Share post:

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। কিন্তু তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছে রিষড়ার (Rishra) বাড়িতে। ইতিমধ্যে রাজস্থানে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার এক পাক রেঞ্জার (Pak ranger)। এই গ্রেফতারিতে পূর্ণমের মুক্তি সুবিধাজনক হবে বলে মনে করছেন স্ত্রী রজনী। যদিও এর মধ্যে রাজনৈতিক চক দেখছে বিরোধীরা।

পহেলগাম জঙ্গি হামলাকে (Pahalgam attack) ধর্মীয় তাস হিসাবে ব্যবহার করে বিহার নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা চালিয়েছিল বিজেপি। হামলার বারো দিন পরেও ভারতের পক্ষে কোনও সদর্থক পদক্ষেপ না থাকায় বিজেপির চাল কার্যত মাঠে মারা গিয়েছে। তারই মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো পাকিস্তানের হাতে বন্দি হয়েছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। বারবার পাকিস্তানের সঙ্গে বৈঠক করেও তাকে ছাড়িয়ে আনতে পারেনি নরেন্দ্র মোদি সরকার। এরপরেও সেনাবাহিনীর উপরই ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই পরিবারের কাছে।

পুর্ণম কুমারের অন্তঃসত্তার স্ত্রী রজনী স্বামীকে ফিরিয়ে আনার জেদ নিয়ে ফিরোজপুর সীমান্তে গিয়েছিলেন। কথা হয়েছে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও। তারা এখনও শুধু ধৈর্য্য ধরার বাণীই দিয়েছেন রজনীকে। তবে এবার এক পাক রেঞ্জারের (Pak ranger) ভুলে নিজের স্বামীকে ফিরে পাওয়ার ক্ষেত্রে আসার আলো দেখছেন তিনি। জানাচ্ছেন, তিনি আশাবাদী তার স্বামী ফিরবেন। পাক রেঞ্জারের বন্দী হওয়ার ঘটনায় সেই আশার আলো আরও উজ্জ্বল হয়েছে।

যদিও রাজনীতিকদের দাবি পূর্ণম কুমারের মুক্তিকে ফের একবার নির্বাচনে কাজে লাগাতে পারে বিজেপি। শেষ পর্যন্ত বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে পূর্ণমকে ফিরিয়ে কৃতিত্ব জাহির করে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা হতে পারে, এমনটাও দাবি করছেন রাজনীতিকরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...