Friday, March 13, 2026

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মুর্শিদাবাদ (Murshibad) পৌঁছে মমতা অভিযোগে করেন, “আমাদের রাজ্যের লোকজন কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাঁদের মারধর করা হচ্ছে! এটা কেন হবে?”

আগেই ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি তাঁদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বাংলার দুই তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। এদিন বহরমপুরে দাঁড়িয়ে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ওড়িশা, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রে আমাদের রাজ্যের লোকজন কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাঁদের মারধর করা হচ্ছে! এটা কেন হবে?”

বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলে, “এই সমস্ত রাজ্যের সরকারের উদ্দেশে বলছি, এসব বন্ধ করুন। আমাদের এখানেও কিন্তু বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন। আমরা আপনাদের মতো অত্যাচার করি না। আমাদের রাজ্যে আপনাদের শ্রমিকদের সুরক্ষিতই রয়েছে, কিন্তু কোথাও যদি কোনও সমস্যা হয়, কোনও বিশেষ সংগঠনের সদস্য এসে যদি তাঁদের হুমকি দেয়, সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারব না।”

সম্প্রতি অভিযোগ ওঠে ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের। এই নিয়ে ওড়িশার ডিজির সঙ্গে কথা বলেছেন রাজ্যের ডিজি। রাজ্যের স্বরাষ্ট্রসচিবও বিষয়টি দেখছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্যের তরফে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সেই কমিটির রিপোর্ট দেখেই ক্ষোভ প্রকাশ করেন মমতা।
আরও খবরদেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...