Saturday, April 25, 2026

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

Date:

Share post:

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম স্থান অধিকার করেছেন পাঠভবন স্কুলের ছাত্র তথাগত রায় (Tathagata Roy) এবং পর্ণশ্রী বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তী (Ankit Chakraborty)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যের নিরিখে অষ্টম স্থানে এ বছর ১৬ জন পরীক্ষার্থীর নাম রয়েছে। নবম স্থানে কলকাতা দুটি স্কুল জায়গা করে নিয়েছে। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় (Saunak Banerjee)এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত (Sreejita Dutta) ৪৮৯ নম্বর পেয়েছেন। নবম স্থানে ১৭ জন পরীক্ষার্থী রয়েছেন বলে মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে।

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় কলকাতা। সার্বিকভাবে পাশের হারে এগিয়ে ছাত্ররা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাসের হার ৮৮ শতাংশ সামান্য বেশি। বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগের পাশের হার ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।

 

Related articles

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...

কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে...

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের...