Thursday, June 4, 2026

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

Date:

Share post:

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেনা, অসামরিক জনবসতি এলাকা (civilian area) বা অর্থনৈতিক কেন্দ্রকে নিশানা করা হয়নি। একেবারে সঠিক তথ্যের ভিত্তিতে হামলা (air strike) করা হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের উপর ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) চালানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, আমরা শুধুমাত্র তাদেরই মেরেছি যারা আমাদের নিরপরাধ নাগরিকদের নির্দয়ভাবে হত্যা করেছিল। সেনাবাহিনীর প্রশংসা করে তিনি দাবি করেন, সেনার তরফ থেকে অত্যন্ত দায়িত্ববোধের পরিচয় দেওয়া হয়েছে যাতে কোনও নাগরিক মৃত্যুর ঘটনায় ঘটেনি।

পাক অধিকৃত কাশ্মীর (POK) এবং পাক পঞ্জাবের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলার সাফল্যের কথা বলতে গিয়ে রাজনাথ বলেন, আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি, যে কৌশল তিনি লঙ্কার অশোককানন ছারখার করার সময় ব্যবহার করেছিলেন। ভারতের মাটিতে আক্রমনের যোগ্য জবাব ভারত দিয়েছে বলে রাজনাথ জানান।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...