Friday, June 26, 2026

আপৎকালীন পরিস্থিতির আশঙ্কায় বিনিয়োগে ঝোঁক, একলাখে পৌঁছল সোনা!

Date:

Share post:

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝে বিনিয়োগে ভবিষ্যতের সুরক্ষা খুঁজতে ব্যস্ত লগ্নিকারী। এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম (Gold Price)। মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) এক লাফে ৩ হাজার ৫০ টাকা বেড়ে হয় ৯৭ হাজার ৯৫০ টাকা। বুধবার দাম হয় ৯৮ হাজার ২৫০ টাকা। ট্যাক্স যোগ করে যা লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছে। লক্ষ্মীবারে (৮ মে) অবশ্য বিশ্ববাজারে সামান্য কমেছে সোনার দাম।

ভারতের সোনার ব্যবসায়ীরা বলছেন সাধারণত হলুদ ধাতুর দামের ক্ষেত্রে এদেশ বিশ্বকে অনুসরণ করে। কিন্তু এই দফায় সেরকম কিছু হয়নি। বরং ভারত পাকিস্তান উত্তেজনার আঁচে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনা কেনার দিকে ঝুঁকেছেন লগ্নিকারীরা। ছোট ব্যবসায়ীদের আশঙ্কা অবশ্য বাড়ছে। বৃহস্পতিবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৭৫০ টাকা। কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৩৪০ টাকা, যা গত দিনের থেকে ০.৩২ শতাংশ পরিবর্তিত হয়েছে। খুচরো রুপোর প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ট্যাক্স ছাড়া ৯৬ হাজার ৬০০ টাকা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...