Tuesday, April 7, 2026

মাছে-ভাতে বাঙালিকে সুখবর মুখ্যমন্ত্রীর: ‘সুফল বাংলা’-তে মিলবে মাছ, মৎস্য দফতরের কাজে অসন্তোষ

Date:

Share post:

মাছে-ভাতে বাঙালিকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে সুফল বাংলায় পাওয়া যাবে মাছ (Fish)। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানান মমতা। একই সঙ্গে মৎস্য দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মাছ-মাংসের দামটা কমাতে হবে। মাছের দাম কেন কমছে না? মাছ উৎপাদন যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজ করছে না।” এর পরেই ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বেলন, “আড়াই বছরে কি করেছেন? আমাকে বিস্তারিত জানান। যখন কোনও বদলির নির্দেশ দেওয়া হচ্ছে তখন তাতে হস্তক্ষেপ করা যাবে না। চোখ থাকতেও তাকিয়ে দেখেন না। পলিসি হওয়ার পরে ডিএমরা কি করছে? সেটা দেখতে হবে। সরকার সিদ্ধান্ত নেওয়ার পরে কেন তা করা হচ্ছে না? সাতদিনের মধ্যে রিপোর্ট চাই।”

বৈঠক থেকে মমতা (Mamata Banerjee) ঘোষণা করেন এবার সুফল বাংলা স্টল (Sufal Bangla Stall) থেকে মাছ (Fish) বিক্রি করতে হবে। বলেন, “মাছও সুফল বাংলায় বিক্রি করতে হবে। জোগান দেওয়ার দায়িত্ব মৎস্য দফতরের। যার কোটি কোটি টাকা আছে তাদের কোনও সমস্যা হয় না। গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে? তাদের জন্য ব্যবস্থা করতে হবে। কেউ কালোবাজারি করলে সরকার সব বাজেয়াপ্ত করবে। তার জন্য টাস্ক ফোর্সকে নজরদারি করতে হবে। পরের বছর নির্বাচন আছে বলে দাম বাড়িয়ে দিলেন সেটা আমরা বরদাস্ত করব না।”
আরও খবরকালোবাজারি বরদাস্ত নয়: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, নজরদারি সীমানায়

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “মৎস্য দফতরের অনেক পুকুর আছে। মাছের দাম কেন কমছে না? মৎস্য দফতর সঠিক পদ্ধতি মেনে কাজ করছে না। মুখ্যসচিব নিজের দায়িত্ব নিয়ে দেখবে, একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ করতে হবে। পলিসি হওয়ার পরে কে করেছে সেটা আমাদের দেখতে হবে।” “অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে। কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে এটা হতে পারে না। ৭ দিনের মধ্যে আমিও রিপোর্ট চাই”- কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...