Wednesday, May 13, 2026

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

Date:

Share post:

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে স্টোডিয়াম ছাড়ার অনুরোধ করলেন খোদ আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। কার্যত ফ্লাডলাইট(Floodlight) সমস্যা হওয়ার জন্যই শেষপর্যন্ত ম্যাচত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। যদিও ম্যাচ স্থগিতের পিছনে আরও অন্যান্য কোনও কারণ আছে কিনা তা অবশ্য এখনই বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।

এদিন ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস(PBKS)। বৃষ্টির জন্য এমনিতেই খেলা প্রায় এক ঘন্টা দেরীতে শুরু হয়েছিল। কিন্তু ম্যাচ ১০ ওভার পর্যন্ত গড়াতেই সমস্যা দেখাস দেখা দিয়েছিল ধরমশালার(Dharamshala) ফ্লাড লাইটে। এরপরই আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত খেলা পরিত্যক্তই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল পঞ্জাবের কিংস বাহিনী। প্রিয়াংশ আরিয়ার ৭০ রান এবং প্রভসিমরণ সিংয়ের ৫০ রানে ভর করে ১০ ওভার ১ বলেই ১২২ রানে পৌঁছে গিয়েছিল পঞ্জাব কিংস। এরপরই মাঠের ফ্লাডলাইটের সমস্যা দেখা দেয়। খেলা বন্ধ করে দেওয়া হয় তখন।

সেই সময়ই অবশ্য ধরমশালা থেকে কিছুটা দূরে জম্মু ও পাঠানকোটে এয়ার রেডে অ্যালার্ট জারি হয়। এরপরই অবশ্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এরপরি সমর্থকদের মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কোনওরকম প্যানিক অবশ্য সেখানে ছিল নাষ নির্বিঘ্নেই পুরো পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। শুধু তাই নয় এরপর মাঠে অরুণ ধুমালকেও দেখা যায় সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করতে।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...