Sunday, June 14, 2026

দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

Date:

Share post:

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্টে তাঁর বিরুদ্ধে দিল্লির নেতাদের কানভারি করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে গেরুয়া শিবিরের বর্তমান দলবদলু নেতাদের আক্রমণকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। পুরনো ঘর আরএসএসের কাছে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সূত্রের খবর, নিজের চেনা ফর্মেই থাকবেন। RSS-র শীর্ষ নেতৃত্বকে কার্যত এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি। মুখ‌্যমন্ত্রীর আমন্ত্রণে সৌজন্য দেখিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন বঙ্গ বিজেপির দলবদলুরা নেতারা। পাল্টা তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন দিলীপ। ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে কথা বলতে বঙ্গের নেতাদের বারণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করে দিলীপের সঙ্গে বিস্তারিত কথা বললেন  আরএসএসের শীর্ষ নেতৃত্ব।

রাজ্য আরএসএসের সদর দফতর কেশব ভবনে বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি গিয়েছিলেন বলে সূত্রের খবর। সেখানে বঙ্গের গেরুয়া শিবিরের দলবদলু নেতাদের সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন একসময়ের আরএসএসের প্রচারক। বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাঁদের বোঝানোর জন‌্য আরএসএসকেই বলেছেন দিলীপ। আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও জানিয়ে এসেছেন তিনি। দিলীপের স্পষ্ট মত, আরএসএসই একসময় তাঁকে বিজেপিতে পাঠিয়েছিল। তারা যদি চায় তাহলে তাঁকে ফিরিয়ে নিক। কিন্তু দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে তিনি আপোষ করবেন না- অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ।

 

 

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...