Friday, June 26, 2026

পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলা প্রতিহত, প্রেস বিবৃতিতে জানালো ভারতীয় সেনা

Date:

Share post:

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্তের লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত একনাগাড়ে চলছে গোলাবর্ষণ। আকাশ পথে ভারতের মোকাবিলা করতে না পেরে স্থলপথে কখনও জঙ্গি ঢুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে আবার কখনও বা নিরীহ মানুষদের টার্গেট করে চলেছে পাকিস্তানি সেনা। যোগ্য জবাব দিচ্ছে এ দেশের নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার (Indian Army) তরফের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনার ড্রোন হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দেশের সেনা, পাকিস্তানের নির্লজ্জ, ঘৃণ্য প্রচেষ্টা এবং ভারত বিরোধী পরিকল্পনার জবাব দিচ্ছে, দেবে। সন্ত্রাসবাদে মদতকারী দেশকে কোনভাবেই রেয়াত করা হবে না। রাত থেকে সকাল পর্যন্ত যে হামলা চলছে সেই সংক্রান্ত সব তথ্য তুলে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে তুলে ধরা হবে বলে খবর।

পাকিস্তানি হামলা ব্যর্থ করে আকাশ পথে প্রতিবেশী রাষ্ট্রকে কুপোকাত করেছে ভারত। অন্তত পঞ্চাশটি পাক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর মিলেছে। শুক্রবার ভোরেও রাজস্থানের জয়সলমীর, রামগড় এলাকায় পাকিস্তানি ড্রোন হামলা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে এক পাক পাইলটকে আটক করা হয়েছে বলেও খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও তথ্য মেলেনি। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে বেশ কয়েকজন জইশ জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করলে তা প্রতিহত করে বিএসএফ (BSF)। এদিন ভোরে একাধিকবার পুঞ্চে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও এর উৎসস্থল কোথায় তা এখনও স্পষ্ট নয়। তবে সকালের আলো ফোটার আগে পর্যন্ত জম্মু-কাশ্মীরের (J & K) সমগ্র অংশে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী তিন সেনা প্রধানকে নিয়ে বৈঠক করছেন বলে জানা গেছে। পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে তা বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকের পরই পরিষ্কারভাবে বোঝা যাবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...