Wednesday, June 24, 2026

পাক মদতে ফের জঙ্গি অনুপ্রবেশ! সেনার হাতে নিকেশ ৭

Date:

Share post:

ফের একবার প্রমাণিত পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার তত্ত্ব। ফের একবার পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের পথেই নিহত জঙ্গিরা (terrorist)। ভারতের মাটিতে পাকিস্তানের ড্রোন ও মর্টার হামলার মধ্যেই বৃহস্পতিবার রাতেই জঙ্গিদের অনুপ্রবেশের (terrorist infiltration) চেষ্টা। জম্মু ও কাশ্মীরের সাম্বায় অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ (BSF) নিকেশ করল ৭ জঙ্গিকে।

অনুপ্রবেশকারী জঙ্গিরা জইশ-ই-মহম্মদের (JeM) সদস্য, দাবি ভারতীয় সেনার (Indian Army)। পাকিস্তানে থাকা লঞ্চপ্যাড ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। যেভাবে প্রতিবার সীমান্ত দিয়ে পাকিস্তানি সেনার মদতে ভারতে অনুপ্রবেশ করে থাকে জঙ্গিরা, সেভাবেই এদিনও অনুপ্রবেশের চেষ্টা চলে। আর একইভাবে প্রতিহত করে ভারতীয় সেনা।

ভারতীয় সেনা (Indian Army) জানিয়েছেন, অপারেশন সিন্দুরের আওতায় সব পাকিস্তানি ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে বাহিনী। ভারতের তরফে সাফ বলা হয়েছে, সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে বারবার বিশ্বের তরফে ভারত-পাক দ্বন্দ্ব থামাতে যে অনুরোধ করা হয়েছে, তাতে পাকিস্তানের জঙ্গি মদতের স্পষ্ট উদাহরণ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার রাতে জঙ্গি নিকেশের ঘটনা ভারতের পক্ষেই আরও এক প্রমাণ তুলে দিল।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...