Friday, June 26, 2026

ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু, ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই জানা গিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত এমনিতেই চুক্তি রয়েছে বিষ্ণুর(PV Bishnu) সঙ্গে। শোনাযাচ্ছে সেই চুক্তির মেয়াদ নাকি আরও দু বছর বাড়িয়ে নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই ঘোষণা হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

এই মরসুমের আইএসএলে(ISL) ইস্টবেঙ্গলের(Eastbengal) সেরা পারফর্মার পিভি বিষ্ণু।  কলকাতা লিগ থেকে ইস্টবেঙ্গল দলে সুযোগ পেলেও নিজেকে প্রমান করেছেন তিনি। তাঁর পারফরম্যান্স শুধু ইস্টবেঙ্গল কোচই নয়, নজর কেড়েছে অন্যান্য ফুটবল ফ্র্যাঞ্চাইজিগুলোরও। কিন্তু আসন্ন মরসুমের দল গঠনের সময় সেই পিভি বিষ্ণুকে নিয়েই দেখা দিয়েছিল সমস্যা। শোনাযাচ্ছিল তিনি নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পাকে। মুম্বই সিটি এফসির সঙ্গে একটি সোয়াপ ডিলের প্রস্তাবে লাল-হলুদ শিবির থেকে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নাকি চেয়েছিল মুম্বই। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। তাঁকে ধরে রাখতে দ্রুত চুক্তি নবীকরণ করে ফেলল ইস্টবেঙ্গল।

গত বৃহস্পতিবার রাতেই একটি টুইট পোস্ট করেছে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর পারফরম্যান্সেরই একটি ভিডিও পোস্ট করেছে তারা। আর সেটাই যে লাল-হলুদ শিবিরে বিষ্ণুর থেকে যাওয়ার অন্যতম ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর অনুযায়ী বিভি বিষ্ণুর সঙ্গে নাকি আরও দু বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

এবার হেড অব ফুটবল থমবোই সিংটোর তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল শিবির। ইতিমধ্যেই বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এবার আইএসএল থেকে কোনও ফুটবলার না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। ইতিমধ্যে সৌদি প্রো লিগের দুই ফুটবলারকেও স্কাউট করেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...