Friday, June 19, 2026

সীমান্তে উত্তেজনা, ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত আমির

Date:

Share post:

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনামূলক পরিস্থিতিতে ট্রেলার (Trailer) রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Amir Khan)। সেনাদের পাশে থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে আমিরের প্রযোজনা সংস্থা।

পেহেলগাম জঙ্গি হামলার পর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন আমির খান (Amir Khan)। নিজের সিনেমার প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চড্ডা’ ছবিতে। তারপর থেকে তাঁর অনুগামীরা অপেক্ষা করেছিল  ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে এই ছবির (Film) ট্রেলার রিলিজ করার কথা থাকলেও তা হয়নি। ২০০৭ সালে মুক্তি পায় আমিরের ছবি ‘তারে জমিন পর’। যা বক্সঅফিসে রীতিমত হইচই ফেলে দিয়েছিল। কথা ছিল তৈরি করবেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন সিতারে জমিন পর।

আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান (India-Pakistan) এই পরিস্থিতে আমির খান তাঁর ট্রেলার রিলিজ পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই এখন ভাবিত আমির। এই সময়ে ঐক্যবদ্ধ থাকা এবং সংযম রাখা জরুরি। ২০ জুন প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটির। তবে তা নির্দিষ্ট সময়ে মুক্তি পাবে কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

শুধু আমির খান নন, অন্যান্য তারকারাও তাঁদের ব্যক্তি স্বার্থকে কোনোভাবেই দেশের আগে রাখতে নারাজ। রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় রিলিজ না করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।  শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান।
আরও খবরভারত-পাক উত্তেজনার আবহে সীমান্তে ডাক পেতে পারেন সচিন- ধোনি! সম্ভাবনা কতটা

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...