Wednesday, June 24, 2026

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর ‘ভুয়ো খবর’! সুস্থ আছেন ইমরান, দাবি পাক প্রশাসনের

Date:

Share post:

সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে নিয়ে ফের তীব্র চাঞ্চল্য। শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর, আদিয়ালা জেলে বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এক তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিও ভাইরাল হয়, যেখানে বলা হয়, “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বিচারবিভাগীয় হেফাজতে প্রয়াত হয়েছেন।”

তবে পাক প্রশাসন ও সংবাদমাধ্যম একযোগে এই খবরকে ভুয়ো বলে নস্যাৎ করেছে। পাক সংবাদমাধ্যমের দাবি, মে মাসের ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইমরান খান সুস্থ ও নিরাপদে রয়েছেন। তিনি আদিয়ালা জেলেই আছেন এবং নিয়ম মেনে আইনি প্রক্রিয়াতেও অংশ নিচ্ছেন। তাঁর আইনজীবী দল সম্প্রতি জামিনের আবেদনও করেছে, যা ইমরান খানের জীবিত থাকারই প্রমাণ।

প্রচারে থাকা প্রেস বিজ্ঞপ্তির সত্যতা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে পাক সরকার। তারা জানিয়েছে, “এই ধরনের ভুয়ো সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত। পাকিস্তান মানবাধিকার রক্ষা এবং আইনের শাসনকে গুরুত্ব দিয়ে দেখে। জেল হেফাজতে মানবিক অধিকার সুরক্ষিত রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” তারা আরও জানিয়েছে, এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে।

এই ঘটনার পিছনে ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে পাক সংবাদমাধ্যমে। তবে সরকারের স্পষ্ট বিবৃতির পর আপাতত গুজবকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন – এবার হাতের মুঠোয় বাসের খোঁজ! চালু হল ‘WHERE IS MY BUS’ অ্যাপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...