Sunday, May 17, 2026

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

Date:

Share post:

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩ ঘণ্টাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকসেনার। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অপচেষ্টা ফের রুখল ভারত। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় সেনার তরফ থেকে কোনও বিবৃতি মেলেনি। এদিকে পাকিস্তানের হামলায় শহিদ হলেন বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অপচেষ্টা ফের রুখল ভারত।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “সংঘর্ষ বিরতির মধ্যে এ কী হচ্ছে? বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে শ্রীনগরজুড়ে!!!”

এক্সে বিএসএফের তরফে জানান হয়েছে,”১০ মে জম্মুর আর এস পুরা এলাকায় সীমান্তে পাকিস্তানের গুলিতে বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের আত্মত্যাগকে ডিজি বিএসএফ এবং সকল পদমর্যাদার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।”

এদিকে পাঞ্জাবের ফিরোজপুর, রাজস্থানের বাড়মেড়-সহ একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউট। আখনুর-রাজৌরিতে ড্রোন হামলা পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

আরও পড়ুন – উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...