Wednesday, June 17, 2026

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

রবিবাসরীয় সকালে বাজার-দোকান করতে গিয়ে ঘর্মাক্ত বাঙালি। ছুটির দিনে তাপপ্রবাহের জেরে বাড়ছে অস্বস্তি। এর মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal weather) তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার সকালে মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...