Thursday, June 4, 2026

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

Date:

Share post:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। শোনাাযাচ্ছে টেস্ট(Test) থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাকি বোর্ডকেও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিই নাকি আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে কোনও একজন প্রভাবশালী ক্রিকেটারের ওপরই নাকি বিরাটকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সেই ব্যক্তি কে তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। রোহিত শর্মা অবসর ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এরপর বিরাট কোহলির(Virat Kohli) অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ। শোনাযাচ্ছে নাকি বোর্ড নাকি চাইছে না বিরাট কোহলি অবসর না নেয়। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই জন্যই দায়িত্ব নাকি উঠেছে এক প্রশাবশালী প্রাক্তন ক্রিকেটারের ওপর।

এরপর থেকেই সেই ক্রিকেটারের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কী বিরাট কোহলিকে বোঝানোর দায়িত্ব উঠেছে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) ওপর। নাম শোনা গেলেও বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষপর্যন্ত বিরাট কোহলি অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে এমন জল্পনা। তিনিও নাকি টেস্ট থেকে সরে যেতে চাইছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। আগামী জুন মাস থেকে সেই সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলিকে ভীষণভাবে চাইছে বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...