Saturday, April 4, 2026

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

Date:

Share post:

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা প্রকাশ্যে আনার জন্য সংসদের বিশেষ অধিবেশন দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা থেকে বিরোধী দলগুলি। কিন্তু সর্বদল বৈঠক ডেকে বিরোধীদের আস্থা অর্জন করেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছিল বিজেপি। তবে এবার একবার সংঘর্ষ বিরতি (ceasefire) ঘোষণা, ও তারপরে পাকিস্তানের তরফ থেকে সেই চুক্তি লঙ্ঘন করার ঘটনায় ফের সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানালেন লোকসভা ও রাজ্যসভার দুই বিরোধী দলনেতা – রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মল্লিকার্জুন খাড়গে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, পহেলগান হামলা নিয়ে জনগণ ও তাঁদের প্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে অপারেশন সিন্দুর ও সংঘর্ষ বিরতি (ceasefire) প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে আমরা যে সকলে একসঙ্গেই রয়েছি, সেটা দেখানোর প্রয়োজনেও সংসদের অধিবেশনের প্রয়োজনীয়তা রয়েছে, জানান রাহুল।

রাহুল গান্ধী সংঘর্ষ বিরতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিতে ততটা তোপ না দাগলেও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আরও স্পষ্ট করে দেন আলোচনার দাবি। তিনি চিঠিতে দাবি করেন, সংঘর্ষ বিরতি হবে সে কথা ভারত বা পাকিস্তানের তরফ থেকে ঘোষণা হওয়ার আগেই ওয়াশিংটন ডিসি থেকে ঘোষণা কীভাবে হয়ে গেল, তা নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন রয়েছে। বিরোধীরা একযোগে এই দাবি জানাচ্ছে বলে স্পষ্ট করেন খাড়গে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...