Monday, June 8, 2026

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)। তারপরে পাকিস্তানের তরফে হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের সেই সাহস, দক্ষতা ও দেশপ্রেমকে কুর্নিশ জানাচ্ছে কলকাতা। কোথাও কেক তৈরি হচ্ছে ‘অপারেশন সিন্দুর’, অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’র আদলে। কোথাও আবার লিমিটেড এডিশন শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে ‘মেরা ভারত মহান’।

ভারত লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে অত্যাধুনিক এস-৪০০ ‘সুদর্শন চক্র’ বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলা নস্যাৎ করে দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতার (Kolkata) এন্টালি মার্কেটের স্থানীয় বেকাররা ভারতীয় বিমান বাহিনীকে সম্মান জানিয়ে দুটি বিশেষ থিমযুক্ত কেক (Cake) তৈরি করেছে। ‘সুদর্শন’-এর আকৃতির কেক এবং ‘অপারেশন সিন্দুর’ (Oparation Sindoon)-এর আদলে মিসাইল-সজ্জিত কেক। দাম প্রায় ৮০০০ টাকা। তবে দোকানের মালিক জানান, বিক্রি মূল উদ্দেশ্য নয়, বরং ভারতীয় সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

দেশপ্রেমের আরেক নজির নিউমার্কেটের (New Market) একটি শাড়ির (Saree) দোকানে। একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়িতে জলরঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল, হাতি এবং ভারতের বিভিন্ন স্থাপত্য। এছাড়াও শাড়িতে রয়েছে অশোক স্তম্ভ এবং একাধিক ভাষায় লেখা “মেরা ভারত মহান” স্লোগান। প্রদর্শনীতে অপারেশন সিন্দুরের স্টিকার এবং একটি ছোট সিন্দুরের পাত্রও রাখা হয়েছে।

দোকান অন্যতম মালিক চাহাত আসরানি জানিয়েছেন, যে এই শাড়িটি বিক্রি করা হবে না। বরং সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে। এই পরিস্থিতিতে এই শাড়ি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের প্রতীক।

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...