Tuesday, June 9, 2026

‘পেটে ভাত নেই’! এবার ইউনূস বিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ

Date:

Share post:

ফের উত্তাল বাংলাদেশ! তবে বিক্ষোভ এবার ইউনূস বিরোধী। সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন আর আগেই বৃহস্পতিবার সকালেই দেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) বাসভবনের বাইরে বিক্ষোভে শামিল হলেন সরকারি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর।

এদিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি কর্মীরা শহিদ মিনারে জমায়েত হন। সেখান থেকে তাঁরা মিছিল করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে এগোনোর চেষ্টা করেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীরা আর্থিক বঞ্চনার শিকার। অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তার বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা। মিছিলে শোনা যায়, “পেটে ভাত নেই—কিসের উন্নয়ন হচ্ছে?”

বিক্ষোভ রুখতে ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসানো হয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সকাল সাড়ে এগারোটা নাগাদ শাহবাগে আরও একটি ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং জল কামান ব্যবহার করে। কিছু বিক্ষোভকারী ইউনূসের বাসভবনের সামনেও পৌঁছে যান। পরে পুলিশ টেনে-হিঁচড়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। আরও পড়ুন: ‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

আহত আন্দোলনকারীদের হুঁশিয়ারি, বিক্ষোভ দমনের নামে এই ধরনের পদক্ষেপ চলতে থাকলে তাঁরা আসন্ন সাধারণ নির্বাচন বয়কট করতে বাধ্য হবেন। যদিও পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান, “আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সে জন্য আমরা সতর্ক রয়েছি। বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।” নির্বাচনের আগে এই বিক্ষোভ রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...