Sunday, June 7, 2026

তিব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

Date:

Share post:

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে। তারপরেই সোমবার ভোরে তিব্বতে (Tibet) ভূমিকম্প হিমালয় পার্বত্য এলাকায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভূমিকম্পে (earth quake) হতাহতের কোনও খবর না থাকলেও জরুরি বাহিনী (emergency response service) মোতায়েন করেছে চিন (China) প্রশাসন।

সোমবার ভোর ৫.১১ মিনিটে কেঁপে ওঠে তীব্বত। চিনের ভূমিকম্প (earth quake) মাপক সংস্থার হিসাবে কম্পনের মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেলে। ভারতীয় সিসমোলজি বিভাগের অনুসারে সেই মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল তীব্বতের সিগাস্তে শহর।

সম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্প প্রত্যক্ষ করেছে তিব্বত (Tibet)। জানুয়ারিতে ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ১২০ জনের। ফলে সোমবার তীব্বত কেঁপে উঠতেই জরুরি বাহিনীর (emergency response service) মোতায়েনের নির্দেশ জারি করেছে চিন।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...