Friday, June 5, 2026

প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল গুজরাট টাইটান্স!

Date:

Share post:

সম্ভবত আগামী ১৬ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল(IPL)। তারই প্রস্তুতিতে প্রথম দল হিসাবে নেমে পড়ল গুজরাট টাইটান্স(Gujarat Titans)। শুভমন গিল(Shubman Gill) সহ কাগিসো রাবাডা(Kagiso Rabada), শারফেন রাবদারফোর্ডদের মতো বিদেশি ক্রিকোটাররাও যোগ দিয়েছেন গুজরাটের অনুশীলনে। যেই সময়ই আইপএল শুরু হোক না কেন, এখন থেকেই নিজেদের প্রস্তুত রাখতে চাইছে গুজরাট টাইটান্স(Gujarat Titans)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএল শুরু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(IPL)।

ভারত-পাক(ind-pak) অশান্তির দেরে মাধপথেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই(BCCI)। এরপরই দেশীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও বাড়ি ফিরে যাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ফিরে গিয়েছেন তাদের দেশে। আইপিএল শুরু হলেও তারা ফিরে আসার সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়শা। এমন পরিস্থিতির মাঝেই প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল শুভমন গলের গুজরাট টাইটান্স।

এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। আইপিএল শুরু হলে যাতে কোনওরকম সমস্যায় তারা না পড়ে সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুভমন গিল অ্যান্ড কো-এর তরফে। গত রবিবার থেকে মাঠে নেমে পড়েছেন এবারের আইপিএলের এখনও পর্যন্ত ফাস্ট বয়রা।

ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ক্রিকেটারদের ডাকা এবং নিজেদের ভেন্যুতে আসারই বার্তা দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তবে পঞ্জাূ কিংসের জন্য অবশ্য আলাদা ভেন্যুই ব্যবস্থা হতে চলেছে।

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...