Tuesday, May 19, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুর হাতে খু.ন স্ত্রীর প্রেমিক!

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের(Extra Marital Affair) জেরে বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হলেন স্ত্রীর প্রেমিক। মৃত ব্যক্তি হালিশহরের(Halisahar) বাসিন্দা। অভিযোগ, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকিয়ার কারণে খুন হতে হয়েছে রাজ বর্মন নামে এক যুবককে। অভিযোগ, স্ত্রী সাগরিকা(Sagarika) সরকারের সঙ্গে সম্পর্কের কারণে রাজকে ছুরি মেরে হত্যা করেন অভিজিৎ সরকার(Avijit Sarkar)। ঘটনায় হুগলির(Hoogly) মহানাদে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ(Police) সূত্রে খবর, প্রায় বছর চারেক আগে সাগরিকা ও অভিজিৎ সরকারের(Avijit Sarkar) বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই অভিজিতের বন্ধু রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাগরিকা। যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিজিৎ ও সাগরিকার মধ্যে অশান্তি। গত শুক্রবার অশান্তি চরমে পৌঁছলে শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে আসেন সাগরিকা। তার পরদিনই স্ত্রীকে বোঝানোর জন্য অভিজিৎও শ্বশুরবাড়ি হাজির হন।

অন্যদিকে, বন্ধুর পরিবারের অশান্তি মেটাতে রাজও মহানাদে গিয়ে সাগরিকাকে ফোন করেন বলে সাগরিকার পরিবারের দাবি। সাগরিকার বক্তব্য অনুযায়ী, রাজ স্থানীয় এক মন্দিরে কথা বলার জন্য ডাকেন। সাগরিকার সঙ্গে গিয়ে আচমকাই ধারালো ছুরি নিয়ে বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ে অভিজিৎ। ছুরির কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজ বর্মন।

তৎক্ষণাৎ রাজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত অভিজিৎ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কোনও সূত্রের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...