Monday, April 27, 2026

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

Date:

Share post:

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি শহর দার্জিলিংয়ের পর্যটন ব্যবস্থাকেও। বলিউডের কালজয়ী ছবি শোলে-তে ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চনের বাইকের সেই স্মরণীয় মুহূর্ত এবার অনুপ্রেরণা জোগাল দার্জিলিংয়ে এক অভিনব পরিবহণ উদ্যোগে।

বয়সজনিত বা শারীরিক অসুবিধার কারণে দার্জিলিংয়ের পাহাড়ি পথে হাঁটতে পারেন না অনেক পর্যটক, বিশেষত প্রবীণরা। তাঁদের কথা মাথায় রেখেই চালু হতে পারে ক্যারিয়ার-সহ বিশেষ মোটরবাইক পরিষেবা। বিধানসভার পরিবহণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এই ভাবনার সূত্রপাত করেছে। ৪ থেকে ৮ মে দার্জিলিং সফরে গিয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কমিটির সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন পরিবহণ দফতরের আধিকারিক, জিটিএ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরাও।

এই পরিষেবার প্রস্তাবে বিশেষ জোর দেওয়া হয়েছে পাহাড়ি পথে টোটো বা অন্যান্য হালকা যানবাহনের অপ্রতুলতা এবং সীমাবদ্ধতার দিকটি তুলে ধরে। পরিবহণ পরিষেবা আরও সহজলভ্য ও মানবিক করতে এই বাইক পরিষেবা পর্যটকদের জন্য বড় উপকারে আসবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

পাহাড়ি পথের বন্ধুত্ব এবার চলবে ‘শোলে’র গানে ভেসে, দার্জিলিংয়ের বাতাসে বইবে বন্ধুত্বের বাইকের চাকা।

আরও পড়ুন – বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...