Friday, June 26, 2026

সোপিয়ানে সেনা-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে ৩ লস্কর জঙ্গি নিহত: সূত্র

Date:

Share post:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় (Shopian District, South Kashmir) ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লার-এ (Operation Kellar) গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। মৃত জঙ্গিদের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনার (Indian Army) তরফে এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকেই অভিযুক্ত চার জঙ্গির খোঁজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে আলোচনা হলেও কেন এখনও পর্যন্ত বৈসরন উপত্যকায় হামলাকারীদের খোঁজ মিলল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে জঙ্গিদের খোঁজ পেতে সোপিয়ানে পড়ল পোস্টার। পহেলগাম হামলায় জড়িতদের ছবি দিয়ে পোস্টারে লেখা হয়, যে এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি যিনি খোঁজ দেবেন তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এরপরই মঙ্গলের সকালে অভিযানে নামে ভারতীয় সেনা। নাম দেওয়া হয় অপারেশন কেল্লার (Operation Kellar)। সেনা সূত্রে জানা যায়, কেল্লারের জঙ্গলে একাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরই অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। সকাল থেকে একটানা গুলির লড়াই চলার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে। মনে করা হচ্ছে তারা লস্কর-ই তৈবার সদস্য। যদিও পহেলগাম হামলার সঙ্গে এরা যুক্ত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের মৃত্যু সম্পর্কে সেনা বা পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেন। জঙ্গিরা কীভাবে জঙ্গলে এল বা কতদিন ধরে তারা এখানে লুকিয়ে রয়েছে, রসদ কারা সরবরাহ করতো তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...