Saturday, February 21, 2026

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

Date:

Share post:

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে সরে গেলেন অ্যান্ডি মারে(Andy Murray)। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবারের ফরাসি ওপেন শুরু। কিন্তু খারাপ পারফরম্যান্সের কথা বলেই এবার অ্যান্ডি মারেকে কোচ হিসাবে নিযুক্ত করেছিলেন নোভাক জকোভিচ। তা নিয়ে টেনিস মহলে বেশ শোরগোলও পড়ে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ছয় মাসেই মোহভঙ্গ। সোশ্যাল মিডিয়ায় জোকার বার্তা দিলেও, আসল কারণ খারাপ পারফরম্যান্সের জন্যই শোনাযাচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে অ্যান্ডি মারেকে কোচ করে নিয়ে আসেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। একসময় প্রতিদ্বন্দ্বী হলেও এই মারের ওপরই কোচিংয়ের ভরসা রেখেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেই জুটি বেশিদিন চললনা। বিশেষ করে সম্প্রতি জোকারের খারাপ পারফরম্যান্সের কারণেই নাকি কোচের সঙ্গে সমস্যা শুরু হয়েছিল। এরপরই দুজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেন নোভাক জকোভিচ।

জকোভিচ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “শেষ ছয় মাসে তোমার সঙ্গে নানান মজার মুহূর্তের পাশাপাশি তোমার কঠোর পরিশ্রমের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের দুজনের বন্ধুত্বটা আমি সত্যিই অত্যন্ত উপভোগ করেছি”।

অস্ট্রেলিয়া ওপেন থেকেই অ্যান্ডি মারের সঙ্গে কাজ করা শুরু করেন নোভাক জকোভিচ। কিন্তু সেখানে একেবারেই কাঙ্খিত ফল করতে পারেননি জোকার। শুধু তাই নয় পরবর্তী কয়েকটি প্রতিযোগিতাতেও ব্যর্থ হয়েছিলেন নোভাক জকোভিচ। মঙ্গলবার একটি স্টেটমেন্ট জারি করেই অ্যান্ডি মারের(Andy Murray) সঙ্গে সম্পর্কের ইতির কথা ঘোষণা করেন জকোভিচ।

spot_img

Related articles

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত: ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে প্রতীকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে যোগদান। কারণ, তৃণমূল লড়ছে বিজেপি বিরুদ্ধে। ২০২৪-এর তাঁরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে শনিবার...

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...