Friday, June 26, 2026

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছে, “এই বছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক। তোমাদের সাফল্যের পিছনে অভিভাবক, শিক্ষকদের যা অবদান রয়েছে তার জন্য বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যারা ব্যর্থ, তারা দয়া করে হতাশ হবে না – তোমাদের ভবিষ্যতে সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা থাকবে।”

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-তে এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১% বেশি । নজরকাড়া ভাবে এ বছর রূপান্তরকামীদের পাসের হার ১০০%। অপরদিকে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার চলতি বছরে বেশি। ছেলেরা ৮৫.৭০ শতাংশ হারে পাশ করেছে, সেখানে মেয়েদর পাশের হার ৯১.৬৮ শতাংশ। চলতি বছর ১৬,৯২,৭৯৪ জনের মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন।

ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপ ছাড়াও বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ ফল দেখা যাচ্ছে।চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হয়েছে। এদিকে দ্বাদশের ফল প্রকাশ হলেও দশম শ্রেণির সম্পূর্ণ ফল এখনও প্রকাশ করা হয়নি। দশম শ্রেণির কেবলমাত্র প্রথম দশজনের নামের তালিকা প্রকাশ করেছে বোর্ড। বাকি ফল কবে প্রকাশিত হবে সেই নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...