Sunday, June 21, 2026

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

Date:

Share post:

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো হয়েছে অপারেশন সিন্দুর (Operation Sindur)। সেনার দাবি অনুযায়ী বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস হলেও এখনও অধরা পহেলগাম হামলার (Pahalgam attack) আততায়ীরা। এখনও বিচার অধরা নিহত ২৬ জনের পরিবারের। এবার প্রকাশ্যে নির্দিষ্ট জঙ্গিদের ছবিসহ পোস্টার (poster) প্রকাশ করে কাশ্মীরের মানুষের কাছে সাহায্য় চাইল ভারতের গোয়েন্দা বিভাগ। এর আগেও পর্যটক ও কাশ্মীরবাসীর কাছে জঙ্গিদের সম্পর্কে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু তারপরেও অধরাই রয়ে গিয়েছে লস্করের (LeT) এক ভারতীয় ও দুই পাকিস্তানি জঙ্গি।

একদিকে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর জারি রেখে জঙ্গি নিধনের কাজ চালায়। অন্যদিকে পহেলগামের হামলাকারীদের সন্ধান চালানোরও কাজ শুরু হয়। একাধিক পর্যটক স্বতঃপ্রণোদিতভাবেই বিভিন্ন তথ্য় তুলে দেয় গোয়েন্দাদের হাতে। এরপর গত সপ্তাহের বুধবার এনআইএ-র (NIA) তরফ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে জঙ্গিদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইতিমধ্যেই শতাধিক গ্রেফতারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তা সত্ত্বেও অধরা লস্করের (LeT) ভারতীয় জঙ্গি আদিল হুসেন থোকর, লস্করের পাকিস্তানি জঙ্গি তাহলা ভাই ও হাসিম মুসা।

এবার সেই তিন জঙ্গির ছবিসহ পোস্টার দেখা গেল পহেলগামসহ কাশ্মীরের বিভিন্ন এলাকায়। পোস্টারে (poster) জানানো হয়েছে, যাঁরা এই জঙ্গিদের খোঁজ দিতে পারবেন তাঁদের ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে তথ্য দানকারীদের পরিচয় অপ্রকাশিত রাখা হবে। সেই সঙ্গে সতর্ক করা হয়, যাঁরা এই জঙ্গিদের তথ্য গোপণ করবেন, বা লুকিয়ে থাকতে সাহায্য় করবেন, তাঁরা শাস্তির মুখে পড়বেন।

অপারেশন সিন্দুর-এ ১০০ জঙ্গির নিহত হওয়ার দাবি করেছেন ভারতীয় সেনার ডিজিএমও-রা (DGMO)। তার মধ্যে সাত জঙ্গির পরিচয় প্রকাশ করে জানানো হয়েছে, তাদের পরিচয় জানা গিয়েছে বলে। মঙ্গলবার সোপিয়ানে সেনার সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হয় তিন জঙ্গির। তার মধ্যেও কোথাও পহেলগামের (Pahalgam attack) আততায়ীরা নেই। ফলে মঙ্গলবার পর্যন্তও বিচার অধরা পহেলগামের মৃতদের স্ত্রী-সন্তানদের।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...