Tuesday, May 26, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ শরনদীপ সিং(Sharandeep Singh)। কারণ বিরাট কোহলি(Virat Kohli) ইংল্যান্ড সিরিজ(England Test Series) নিয়ে তাঁকে অন্য কথাই বলেছিলেন। এরপরই বিরাটের এমনভাবে অবসরটা যেন ঠিক মেলাতে পারছেন না দিল্লির এই কোচ। যদিও নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি শরনদীপ সিং(Sharandeep Singh)। কিন্তু বিরাটের সিদ্ধান্তে অন্যদের থেকে একটু বেশিই যেন অবাক হয়েছেন তিনি।

বিরাট কোহলি(Virat Kohli) টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই একজনের নাম সবচেয়ে বেশি উঠে আসছেন। তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। শোনাযাচ্ছে তাঁর সঙ্গে নাকি দুরত্ব বেড়েছিল। তবে কী শুধু গম্ভীরই নাকি বোর্ডের থেকেও দুরত্ব বেড়েছিল বিরাটের। অন্তত শরনদীপ সিংয়ের(Sharandeep Singh) কথা শোনার পর সেইসহ প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। গৌতম গম্ভীর বিজেপির সাংসদ। সূত্রের খবর তাঁকে নাকি দল চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার দেওয়া আছে। আর তাতেই কী গম্ভীর নিজের মতোন করে চালাচ্ছেন সবকিছু?

সূত্রের খবর অনুযায়ী গম্ভীরকে(Gautam Gambhir) নাকি এই বিষয়ে বোর্ডের তরফেও কোনওরকম বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে কী বিরাটের অবসরের পিছনে গম্ভীরের জেদই কাজ করেছে। এমন সম্ভাবনা কিন্তু অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। আরও বেশি জোরালো হচ্ছে বিশেষ করে শরনদীপ সিংয়ের মন্তব্যগুলো সামনে আসার পর। কারণ তাঁকে নাকি বিরাট কোহলি বলেছিলেন ইংল্যান্ডের মাটিতে দু থেকে তিনটি সেঞ্চুরি করতে চান। কিন্তু সেই বিরাটই হঠাৎ টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন।

শরনদীপ সিং(Sharandeep Singh) জানিয়েছিলেন, “আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে কাউন্টি ক্রিকেট খেলবে কিনা। তখন ও আমাকে বলেছিল আমি ইন্ডিয়া-এ দলের হয়ে খেলতে চাই। ইন্ডিয়া-এ দলের হয়ে দুটো ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেব। ইংল্যান্ডে আমি তিন থেকে চারটে সেঞ্চুরি করতে চাই। দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে এটা আমার দায়িত্ব”।

এমন কথা বলার পরেও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এরপর সকলের সন্দেহ জাগাটাই স্বাভাবিক। বিশেষ করে বারবার গৌতম গম্ভীরের কথাই উঠে আসছে সকলের মুখে। কারণ কয়েকদিন আগে সূত্র মারফত জানা গিয়েছিল,একজন বোর্ড কর্তাও এমনই একটা দাবি করেছিলেন। শোনা গিয়েছিল বিরাট কোহলি নাকি ফের টেস্টে অধিনায়ক হতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও বাধ সেধেছিলেন গম্ভীর।

বিরাটের অবসররের পর থেকে এখন বিতর্ক তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...