Saturday, June 20, 2026

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

Date:

Share post:

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের তথ্য সংগ্রহ সম্পর্কে ব্যর্থতা প্রকাশ্যে এসে গিয়েছে পহেলগাম হামলার (Pahalgam attack) ঘটনায়। ২২ এপ্রিলের পর থেকে গোটা দেশে নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে সক্রিয় প্রতিটি রাজ্যের পুলিশ। সেই মতো বিহার পুলিশের (Bihar police) তথ্যে এক দাগী খালিস্তানি (Khalistani) জঙ্গিকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

২০২২ সালে খালিস্তানি কার্যকলাপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এনআইএ (NIA)। তাতে অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিল কাশ্মীর সিং গালওয়াদ্দি। তার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয়। খালিস্তানি (Khalistani) জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্ডার সঙ্গে যুক্ত হয়ে জঙ্গি কার্যকলাপ চালাত এই গালওয়াদ্দি। তার খোঁজে বিভিন্ন রাজ্যের থানাকে তৎপর করা এনআইএ। ২০১৬ সালে নভা জেল ভেঙে পালানোর ঘটনায় অন্যান্যদের সঙ্গে এই গলওয়াদ্দিও অভিযুক্ত ছিল।

পঞ্জাবের লুধিয়ানার এই যুবকের গতিবিধি সম্প্রতি বিহার পুলিশের নজরে আসে। সেই মতো বিহার পুলিশের সহযোগিতায় বিহারের (Bihar) মোতিহারি এলাকা থেকে গালওয়াদ্দিকে গ্রেফতার করে এনআইএ। তাকে জিজ্ঞাসাবাদ করে খালিস্তানি (Khalistani) অন্যান্য শীর্ষ নেতাদের ও বিভিন্ন খালিস্তানপন্থী সংগঠনগুলির খোঁজ চালাবে এনআইএ। তবে পঞ্জাব থেকে বিহারে এসে গলাওয়াদ্দি কী করছিল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে তদন্তকারীদের মনে। সেক্ষেত্রে বিহারে লুকিয়ে থাকা নিরাপদ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...