Wednesday, June 24, 2026

সীমান্তের সমস্যায় বাড়ি ফিরতে পারেননি, একাই প্রস্তুতি চালাচ্ছেন সুহেল ভাট

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) নৃশংশ ঘটনা। তারপর থেকেই উত্তপ্ত হয়েছিল সীমান্ত। আইএসএল(ISL) জেতার পর ঘরের ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারেননি সুহেল ভাট(Suhail Bhat)। সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। বাড়ি ফিরতে পারেননি। এরপর কাশ্মীরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতিতে সেটা হয়নি। খানিকটা মন খারাপ থাকলেও, সেই সময়টা একেবারেই নষ্ট করতে নারাজ তিনি। মোহনবাগান(Mohunbagan) মাঠেই নেমে পড়লেন প্রস্তুতিতে। একাই কার্যত নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন মোহনবাগানের এই তরুণ ফুটবলার। মোহনবাগান ক্লাবেইল প্রতিদিন জিম সেশনের পাশাপাশি হাল্কা অনুশীলনও চালাচ্ছেন সুহেল ভাট(Suhail Bhat)।

আগামী ১৮ মে থেকে নিউ টাউনের সেন্টার অব এক্সিলেন্সের মাঠে শুরু হতে চলেছে ভারতীয় দলের প্রস্তুতি। মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) সেই সম্ভাব্য দলেই জায়গা পেয়েছেন সুহেল ভাট(Suhail Bhat)। ভারতীয় দলের জার্সিতে নিজের জায়গা পাকা করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। দলের সঙ্গে তো প্রস্তুতিতে নামবেন আগামী ১৮ মে। কিন্তু তার আগে নিজেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর থেকেই এখানে আটকে পড়েছিলেন সুহেল ভাট(Suhail Bhat)। এরপর ভারতের অপারেশন সিন্দুর। ইচ্ছা থাকলেও দুই দেশের অশান্ত পরিবেশের কারণে বাড়ি ফিরতে পারেননি সুহেল ভাট। বাড়ি ফিরতে না পারার জন্য মন খারাপ তো অবশ্যই রয়েছে। কিন্তু এখন সেসব দূরে সরিয়ে রেখে ভারতীয় দলের জার্সিতে নামার প্রস্তুতিতেই মন দিয়েছেন সুহেল ভাট।

এবারের সুপার কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সুহেল ভাট। সেমিফাইনালে এফসি গোয়ার কাছেই হেরে গিয়েছিল মোহনবাগান(Mohunbagan)। সেখানেও মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে একমাত্র গোলদাতা ছিলেন এই সুহেল ভাট। সুপার কাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল মানোলো মার্কুয়েজের। এরপরই সুহেলকে ভারতের সম্ভাব্য দলে রেখেছিলেন মানোলো। এখন সেই প্রস্তুতিতেই নামার অপেক্ষায় সুহেল ভাট(Suhail Bhat)। সম্ভাব্য দল থেকে মূল দলে তিনি উঠে আসতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...