Saturday, June 20, 2026

পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম: প্রতীমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের

Date:

Share post:

রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর তাঁর পুত্র প্রতীমকেও আপন করে নেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সময়ই জানিয়ে ছিলেন সেকথা। মঙ্গলবার, প্রতীমের মৃত্যু খবরে ভেঙে পড়েছেন তিনি। নিমতলা মহাশ্মশানে প্রতীমের মরদেহের সামনে দাঁড়িয়ে দিলীপ বলেন, “পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম।“

এদিন সকালেই বাড়ি থেকে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তর অচৈতন্য দেহ উদ্ধার হয়। হালপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে শেষকৃত্য হয় নিমতলা মহাশ্মশানে। সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আক্ষেপের সুরে বিজেপি নেতা বললেন, “আমার দুর্ভাগ্য, পুত্রসুখ হয়নি পুত্রশোক হল। কী থেকে কী ঘটে গেল কিছুই বুঝতে পারছি না।”

দিলীপ জানান, সকালে ফোন পেয়েই দ্রুত বেরিয়ে যান রিঙ্কু। প্রীতমের মৃত্যু কথা এখনও বিশ্বাস করতে পারছেন না বলে জানান দিলীপ ঘোষ।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...