Tuesday, April 28, 2026

সোপিয়ানে সক্রিয় লস্কর! দুই জঙ্গি নিধনে প্রকাশ্যে গোয়েন্দা ব্যর্থতা

Date:

Share post:

ভারতের সীমানা ভিতরে ঢুকে জনবহুল পর্যটনস্থানে ঢুকে সাধারণ পর্যটকদের নিশানা করল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রায় আধ ঘণ্টা জঙ্গি অপারেশন চলল। আবার জঙ্গিরা ভারতীয় সেনার নাগালের বাইরেও চলে গেল। পহেলগাম হামলায় (Pahalgam attack) কার্যত এভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে ভারতীয় জাতীয় সংস্থাগুলির গোয়েন্দা ব্যর্থতা। ২৬ টি প্রাণের বিনিময়ে দেশের নিরাপত্তায় নজর দেওয়ায় যত্নশীল হয়েছে মোদি প্রশাসন। কাশ্মীর এলাকায় গোয়েন্দা সূত্র ধরে লস্কর জঙ্গিদের বাড়ি ধ্বংসের ঘটনাই তার প্রমাণ। এবার সোপিয়ানে (Sopian) তিন জঙ্গির গুলির লড়াইতে মৃত্যুর ঘটনায় আরও স্পষ্ট হল, ভারতের গোয়েন্দাদের নজর এড়িয়ে কীভাবে ভারতের মাটিতেই এখনও রয়ে গিয়েছে লস্কর-এ-তৈবা-র (LeT) জঙ্গিরা।

মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও ভারতীয় সেনার মধ্যে। গোটা এলাকা ঘিরে নিয়ে অপারেশন শুরু হয়। সেই অপারেশনের নামও দেওয়া হয় অপারেশন কেল্লার (Operation Keller)। গুলির লড়াইতে তিন জঙ্গির মৃত্যু হয় বলে দাবি ভারতীয় সেনা সূত্রের। তার মধ্যে দুজনকে লস্করের সক্রিয় সদস্য বলে পরিচয় প্রকাশ করা হয়। তার মধ্যে একজন শাহিদ কুট্টে, যে লস্করের এ-ক্যাটাগরির জঙ্গি বলে চিহ্নিত। ২০২৪ সালে শ্রীনগরে রিসর্টে জার্মানদের খুনের চেষ্টার পাশাপাশি হিরপোরায় বিজেপি পঞ্চায়েত প্রধান হত্যায় অভিযুক্ত ছিল শাহিদ।

এছাড়াও চিহ্নিত আরেক জঙ্গি ছিল আদনান সফি দার। তাকে লস্করের (LeT) সি ক্যাটাগরির (C catagory) জঙ্গি বলে চিহ্নিত করা হয়। সোপিয়ানের (Sopian) বাসিন্দা এই জঙ্গি কাশ্মীরে পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনায় যুক্ত ছিল বলে দাবি করা হয়।

Related articles

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...