Saturday, April 25, 2026

দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

Share post:

হঠাৎ বিপত্তি। দমদম জংশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল (Bonga Local)। বুধবার, বেলা ১২টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। তবে, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এর জেরে সাময়িক ট্রেন (Train) চলাচলে বিঘ্ন ঘটে। পরে ট্রেনটিকে (Train) শিয়ালদহে ফিরিয়ে আনা হয়েছে।

এদিন ১২টা ১০ মিনিট নাগাদ বনগাঁ থেকে শিয়ালদহ (Sealdah) যাওয়ার পথে দমদমে ৪নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। সেই সময় আচমকা প্রবল ঝাঁকুনি হয় ট্রেনে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় ট্র্যাক থেকে নেমে গিয়েছে ট্রেনের চাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়ররা। অ্যাকশন রিলিফ পৌঁছয়। ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
আরও খবর: বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

তবে, ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়ার হয়েছে। লাইন মেরামতির জন্য ৪ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার সাময়িক বন্ধ করা হয়। ১, ২, ৩ এবং ৫ নম্বর প্লাটফর্ম  ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। তবে, অন্য লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলায় ভোগান্তি যাত্রীদের।

Related articles

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি...

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে!...

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি...

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...