Friday, June 26, 2026

বিজেপির উত্তরপ্রদেশে কেন্দ্রীয় লগ্নি, জেওয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট ঘোষণা

Date:

Share post:

প্রথম পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটে কেন্দ্রের বিজেপি সরকার যে লগ্নি করেছে তা বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হয়েছে। ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) ভারত সরকারের পক্ষ থেকে নির্মাণের ঘোষণা করা হল বুধবার। সেখানে দেখা গেল, নতুন ইউনিটটিও উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে (Jewar)। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় বাজেটে সব রাজ্য ছেড়ে ভোটমুখি বিহারে মাখনা শিল্পে ব্যাপক লগ্নির ঘোষণা করে নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়েছিল মোদির সরকার। তবে দেশে বৈদেশিক লগ্নি টানতে ব্যর্থ মোদি সরকার, এটুকু বুঝতে সক্ষম হয়েছে যে নতুন প্রজন্মের উন্নতিতে ও দেশের অর্থনীতিকে সচল রাখতে সেমিকন্ডাক্টর ইউনিট (semiconductor unit) তৈরির মধ্যে দিয়ে এগোনো প্রয়োজন। তাতে প্রযুক্তি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে।

সেই উদ্দেশ্যে আগেই মোদির নিজের রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত অসমে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার ষষ্ঠ ইউনিট এইচসিএল (HCL) ও ফক্সকনের (Foxconn) সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। উত্তরপ্রদেশের জেওয়ারে এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটক, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ (display driver chip) তৈরি সম্ভব হবে বলে জানানো হয়। ভারতীয় সংস্থা এইচসিএল সেখানে গাঁটছড়া বাঁধছে আন্তর্জাতিক সংস্থা ফক্সকনের সঙ্গে।

তবে কর্মসংস্থানের দিক থেকে যে খুব বেশি লাভবান হবে যুবসম্প্রদায় এই ইউনিট থেকে, এমনটা প্রকাশ করেননি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ইউনিটে প্রতিদিন ২০ হাজার ওয়েফার তৈরি সম্ভব হবে। তবে কর্মসংস্থান ২ হাজারের কাছাকাছি হবে বলে জানানো হয়।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...