Thursday, June 25, 2026

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

Date:

Share post:

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা করে দিল। বালুচ নেতার দাবি, পাকিস্তান শাসন অতীত, বালুচিস্তান এখন স্বাধীন।

তবে কি পাকিস্তান ভেঙে দু’টুকরো হয়ে গেল? বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ এক্স পোস্টে লেখেন, কয়েক দশক ধরে পাকিস্তান এই অঞ্চলে অত্যাচার চালাচ্ছে। সেই অপশাসন থেকে মুক্ত হল বালুচিস্তান। দিনের পর দিন এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পাকিস্তান রক্তচক্ষু দেখিয়েছে। এবার পাকিস্তানের চোখে চোখ রেখে বালুচিস্তানের (Balochistan) মানুষ স্বাধীনতা ছিনিয়ে নিল। এই স্বাধীনতা ঘোষণাকে মীর বালুচ সাধারণ মানুষের রায় বলে আখ্যায়িত করেছেন। তার এই বার্তার পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘স্বাধীন বালুচিস্তান’।

আরও পড়ুন-জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

শুধু স্বাধীন বালুচিস্তান ঘোষণা করেই ক্ষান্ত থাকেননি বালুচ বিদ্রোহের নেতা। এক্স হ্যান্ডেলে তিনি ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাও দিয়েছেন। মীর ইয়ার বালুচ এক্সে লিখেছেন, শীঘ্রই পতন হবে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে শীঘ্রই। আপাতত আমরা আমাদের স্বাধীনতার দাবি জানাচ্ছি। ভারতকে অনুরোধ, বালুচিস্তানে তারা যেন সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রসঙ্ঘের কাছেও স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি ও আলোচনা সভার দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভারত ও বালুচিস্তানের বন্ধুত্বের বার্তার পোস্টারও তাদের হাতে দেখা গিয়েছে। মীর ইয়ার বালুচ এই মর্মে লিখেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। চিন পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বালুচিস্তানের জনগণ ভারতের পাশে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা, আপনি একা নন, ছ’কোটি বালুচ দেশপ্রেমিকের সমর্থন রয়েছে ভারতের প্রতি।

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...