Tuesday, May 26, 2026

রাইমার ‘পার্টনার’ খুঁজছেন মা! মেয়ের একাকীত্ব নিয়ে চিন্তায় মুনমুন

Date:

Share post:

অভিনেত্রী রাইমা সেনের (Raima Sen)জন্য ‘সঙ্গী’ খুঁজছেন তাঁর মা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই শোনা গেছে মুনমুন সেনের (Moon Moon Sen)মুখে। তিনি বলেন, ‘আমি চাই রাইমার খেয়াল রাখার জন্য ওর পাশে কেউ আসুক। কেউ একজন ওকে সাপোর্ট করুক। আমি তো সারা জীবন থাকব না। আমাকে যেমন আমার স্বামী দেখাশোনা করেছে তেমন ওর জীবনেও এমন কেউ থাকুক।’ সুচিত্রা সেনের বড় নাতনি এখনও অবিবাহিত। ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্বের কথা শোনা গেলেও এখনও সাতপাকে বাঁধা পড়েননি নায়িকা। মুনমুনের ছোট মেয়ে বিয়ে করেছেন দিদির আগেই। রিয়া তাঁর স্বামীর সঙ্গে ভালো আছেন। কিন্তু বাবাকে হারিয়ে রাইমা এখন অনেকটাই একা। সেই একাকীত্ব দূর করার পাশাপাশি মেয়ের জীবনে এমন একজনের থাকা প্রয়োজন যে তাঁর খেয়াল রাখবে বলে জানালেন মুনমুন।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মুনমুন। রাইমা বরং নিজের জীবন- সম্পর্ক নিয়ে খুব একটা আলোচনা করেন না। সুচিত্রা-কন্যা জানান, সবাই রাইমাকে বুঝবে না। শুধুমাত্র সেক্স বা ভালবাসার জন্য নয় রাইমার একাকীত্ব দূর করতে একজন কাছের মানুষের দরকার। প্রয়োজনে সে (রাইমা) কাউকে দত্তক নিতে পারে বলেও জানান বর্ষীয়ান অভিনেত্রী। এই নিয়ে অবশ্য এখনও রাইমার কোনও মন্তব্য মেলেনি। একটা সময় ছিল যখন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল। তবে পিয়াকে নিয়ে আপাতত সুখে সংসার- আর ক্যারিয়ারে ব্যালেন্স করছেন ‘ভোগ’ পরিচালক। এবার রাইমাও কি খুব তাড়াতাড়ি নিজের জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, উত্তর খুঁজছে টলিপাড়া (Tollywood)।

 

Related articles

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...