Tuesday, June 23, 2026

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

Date:

Share post:

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন। অস্কার(Oscar Bruzon) এবং থংবোই সিংটো(Thangboi Singto) তাদেরকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আসন্ন মরসুমের জন্য এখন থেকেই জোরকদমে দল গঠন শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু এবার বেশি তাড়াহুড়ো নয়। ভালোভাবে পরখ করে নিয়েই এবারের বিদেশি নেবে ইস্টবেঙ্গল। সেখানে দিয়ামন্তাকস, সেলিসদের ছেড়ে দেওয়া হলেও এখনই মাধি(Madih Talal) এবং হিজাজিকে(Hizaji Maher) ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল(Eastbengal)।

গত মরসুমের মাঝপথেই এসিএল ইঞ্জুরি নিয়ে ছিটকে গিয়েছিলেন মাধি তালাল(Madih Talal)। তাঁর না থাকাটা যে ইস্টবেঙ্গলকে(Eastbengal) বেশ সমস্যায় ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে হিজাজি মাহেরকে নিয়ে কিন্তু অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) বেশ ক্ষুব্ধই ছিলেন। ছিটকে যাওয়ার পর এই মুহূর্তে রিহ্যাব সারছেন হিজাজিও। প্রথমে শোনা যাচ্ছিল তাঁকেও নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনই তেমন কিছু হচ্ছে না।

চোট সারিয়ে সেরে ওঠার পর তাদের ফিটনেস আপডেট দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অস্কার ব্রুজোঁ এবং থংবোই সিংটো। একইসঙ্গে এখনও পর্যন্ত সওল ক্রেসপোকেও রেখে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...