Wednesday, March 11, 2026

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

Date:

Share post:

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর যতটুকু সম্পর্ক ছিল, ভারত-পাক এই অশান্তির পর সেটুকুও আর থাকবে না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন ভারতেরক তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া(Neeraj Chopra)। এই মুহূর্তে দোহায় নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতায় রয়েছেন নীরজ চোপড়া। সেখান থেকেই নাদিমকে নিয়ে এই বার্তা দিয়েছেন তিনি।

শেষবারের অলিম্পিকে পাকিস্তানের এই আর্শাদ নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজ চোপড়াকে। সেই থেকেই দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কটাও যে এবার আর থাকবে না তা কার্যত নিশ্চিত করে দিলেন নীরজ চোপড়া নিজেই। পহেলগামে নৃশংশ ঘটনা হওয়ার পর সম্প্রতি দুই দেশের মধ্যে অশান্তি যে চরম পর্যায়ে পৌঁছেছিল তারপর আর আর্শাদের সঙ্গে সম্পর্ক থাকা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন নীরজ।

নীরজ চোপড়া জানিয়েছেন, “একটা জিনিস পরিস্কার করে দিতে চাই আমার সঙ্গে আর্শাদের কখনোই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না। হ্যাঁ আমরা দুজনেই খেলোয়াড় সেই কারণে মাঝেমধ্যে কথাবার্তা বলি। অ্যাথলেটিক্স জগতের এবং তার বাইরেও বহু লোকের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়া কেউ আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বললেস আমিও তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলি। এখন যা অবস্থা তাতে আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না”।

পহেলগাম ঘটনার পরই চূড়ান্ত সমালোচনার সামনে পড়েছিল নীরজ চোপড়া। নীরজের নামাঙ্কিত প্রতিযোগিতায় আর্শাদকে আমন্ত্রন জানানোর পরই চূড়ান্ত বিতর্ক হয়েছিল তাঁকে নিয়ে। এরপরই অবশ্য সকলের সামনেই নিজের কথা জানিয়েছিলেন নীরজ চোপড়া।

spot_img

Related articles

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait...

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...