Thursday, April 16, 2026

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

Date:

Share post:

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না করার জন্য টিম কুককে প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের সাধারণত অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও এয়ারপড তৈরি করা হয়। এবার থেকে এই ধরনের গ্যাজেট ভারতে তৈরি না করার জন্য মার্কিন সংস্থাকে পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমানে সৌদিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই ভারতে অ্যাপলের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের।

বেশ কিছুদিন ধরে ভারতে অ্যাপলের নতুন কারখানা খোলার জল্পনা শোনা যাচ্ছিল। গত মাসেই শোনা গিয়েছিল অ্যাপেলের সিইও টিম কুক বলেছেন যে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি। কিন্তু এবার ট্রাম্প বললেন, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে। তিনি টিম কুককে স্পষ্ট বলেন, “আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।” এদিন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গও উঠে আসে। তাঁর দাবি, ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! যদিও ভারতের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি। যেভাবে ভারত – পাক সংঘর্ষের আবহে মধ্যস্থতার মাধ্যমে দুদেশে শান্তি ফেরানোর কৃতিত্ব জাহির করেছেন ট্রাম্প, বাণিজ্য না করার হুমকি দিতেই শত্রুদেশকে প্রত্যাঘাত করা থেকে পিছিয়ে এসেছে মোদি সরকার, তারপর এভাবে ভারতে অ্যাপলের ব্যবসা বন্ধ হওয়ায় ফের ট্রাম্পের দুমুখো চরিত্র সামনে এসে গেল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

মহিলা বিল- ডিলিমিটেশন মানব না, ভোটপ্রচারের ব্যস্ততার মধ্যেই সংসদের বিশেষ অধিবেশনে ২০ তৃণমূল সাংসদ  

বিশেষ সংসদীয় অধিবেশনে সরকার তিনটি বিল পাশ করাতে চাইছে৷ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই বিশেষ অধিবেশন। এর মধ্যে...

ভ্যান-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৮, আহত একাধিক  

অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) কুর্নুল জেলায় মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনার কাছে বৃহস্পতিবার ভোরে ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা।...

ঝাড়গ্রাম- পূর্ব মেদিনীপুরে জনসভা, আজ ওন্দায় রোড শো করবেন অভিষেক

নির্বাচনী মরশুমে বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের হয়ে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় দুটি জনসভা ও একটি রোড শো...

কোথাও রোদ কোথাও বৃষ্টি, গরমের অস্বস্তির মাঝেই আজ রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস!

বৈশাখের শুরু থেকেই গুমোট গরম বঙ্গ জুড়ে। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পূর্বাভাসের মাঝেই বৃহস্পতির সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার...