Tuesday, June 23, 2026

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

Date:

Share post:

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে। সেই ম্যাচেরই প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি(Virat Kohli)। এই মুহূর্তে ভারত তো বটেই, গোটা বিশ্বের নজর রয়েছে বিরাটের দিকে। টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবেন বিরাট কোহলি।

চলতি সপ্তাহের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত বার্তা দিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিরাট কোহলির অবসর নেওয়ার ঘটনায় হতবাক হয়েছিল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় বিরাট ভক্তদের বিষন্নতার ছাপ ছিল স্পষ্ট। বিরাটের অবসর নিয়ে নানান তথ্যও শুরু হয়েছিল। যদিও বিরাট কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি। আইপিএলের মঞ্চ থেকে তিনি মুখ খোলেন কিনা সেটা তচো সময়ই বলবে।

অবসর নেওয়ার পরই বৃন্দাবনে সস্ত্রীক গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে প্রেমানন্দজীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার আইপিএলের মঞ্চেই প্রথমবার নামছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে আরসিবির জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিলেন কিং কোহলি।

একইসঙ্গে এদিন আরসিবির নেটে ব্যাটিং প্রস্তুতিতে নেমে পড়েছেন রজত পাতিদারও(Rajat Patidar)। নাইটদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে পাতিদারের প্রস্তুতিতে ফেরাটা যে বেঙ্গালুরুর জন্য বেশ স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...