Tuesday, June 23, 2026

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

Date:

Share post:

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আপাতত আগামী ৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) বলেন, প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম। মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম আছে। তাই আপাতত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়। পাল্টা জবাব দেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee)।

এদিন আদালত রাজ্যের দিকে আঙ্গুল তুলে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে মন্তব্য করলে পাল্টা জবাব দেন সাংসদ- আইনজীবী কল্যাণ বলেন, গোটা দেশে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কম। তা নাহলে কাশ্মীরের পহেলগামের ঘটনা (Pahelgam Terror Attack) ঘটত না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের কথাও জানান তিনি। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুপ্রিম আদালতে এই সংক্রান্ত যে মামলা হয়েছে সেখানে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন মুর্শিদাবাদে এমন কিছু ঘটেনি যার জন্য সিট (SIT)গঠন করতে হবে। সেই পর্যবেক্ষণও মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। এদিন কেন্দ্রের তরফে হাইকোর্টে জেলায় অশান্তি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, আদালত নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও সব রিপোর্ট দেখে রাজ্য প্রশাসনের কাজের প্রশংসা করেছেন বিচারপতি সেন। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...