Monday, May 25, 2026

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

Date:

Share post:

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। লুসাইল প্রাসাদে নৈশভোজে দুজনের দেখা হয়। এই নিয়ে এই বছরে এটি দ্বিতীয় সাক্ষাৎ। আর আগে জানুয়ারিতে সস্ত্রীক রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন আম্বানি।

দোহায় (Doha) ওই নৈশভোজে আগে ভিডিওতে দেখা গিয়েছেন ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুকেশ আম্বানি। ট্রাম্পের পাশাপাশি উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তাঁর সঙ্গেও কথা বলেন রিলায়েন্সের কর্ণধার।

তবে এই রাষ্ট্রীয় নৈশভোজ ব্যবসায়িক আলোচনা টেবিলের বাইরে ছিল বলে সূত্রের খবর। আম্বানির আরআইএল-এর এমন কিছু ব্যবসা রয়েছে যা ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

জানুয়ারিতে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান স্ত্রী নীতাকে নিয়ে গিয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শপথের আগে বাছাই করা ১০০ জনকে নিয়ে নৈশভোট করেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানেও ছিলেন মুকেশ।

২০২৪ সালে মার্কিন সরকারের কাছ থেকে ছাড়পত্র পায় রিলায়েন্স। এর ফলে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে পারে সংস্থাটি। তবে, ট্রাম্প ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এটি বন্ধ হয়ে যায়।

রিলায়েন্সের সঙ্গে কাতারেরও সম্পর্ক রয়েছে। আম্বানির খুচরা ব্যবসায় প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা।
আরও খবর: দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তিন দেশের সফরের অংশ হিসেবে ট্রাম্প কাতার সফর করেন। ট্রাম্প সিরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে দেখা করেন।

Related articles

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...