Sunday, April 26, 2026

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

Date:

Share post:

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বুধবার সকালে ফিরে এসেছেন দেশে। এখন তিনি ফিরে গেছেন নিজের কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের সেনাছাউনিতে এবং সেখানেই পুনরায় কাজে যোগ দিয়েছেন।

এই খবরে আনন্দে আত্মহারা তাঁর পরিবার, বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। তবে স্বামীর দেশে ফিরে আসার আনন্দের মাঝেও থেকে যাচ্ছে বিরহের কাঁটা—কারণ পূর্ণম এখনই হুগলির রিষড়ার বাড়িতে ফিরতে পারবেন না। সেই কারণে আগামী সপ্তাহেই পাঠানকোটে স্বামীর সঙ্গে দেখা করতে রওনা হচ্ছেন রজনীদেবী।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তে টহলদারি চালাতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। তারপর পাকিস্তান তাঁকে আটক করে। দীর্ঘ ২২ দিন পর বুধবার তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান। দেশে ফিরে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেন পূর্ণম এবং জানান তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রজনীদেবী বলেন, “উনি এখন পাঠানকোটে, সেনার নির্দেশে এখন কোনও মুভমেন্ট করা যাচ্ছে না। আগস্টে ওঁর ছুটি আছে, তখনই হয়তো উনি বাড়ি আসতে পারবেন। এর আগেই বিএসএফ থেকে আমাকে খবর দেওয়া হবে, তখন আমি পাঠানকোটে যাব স্বামীর সঙ্গে দেখা করতে।”

উল্লেখ্য, এর আগেও স্বামীর খোঁজে পাঠানকোট গিয়েছিলেন রজনী, তবে তখন দেখা হয়নি পূর্ণমের সঙ্গে। এবার সেই আকাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় রয়েছেন রজনী সাউ।

আরও পড়ুন – দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...